বদরগঞ্জ প্রতিনিধি
মোঃ কাজীমুল ইসলাম রিয়াদ :
বদরগঞ্জের হাছিনা নগরে লটারি-জুয়ার প্রতিবাদে একাধিক বার বিক্ষোভ সমাবেশের মত আজ ২৮ জুলাই বিকেল ৩ টায় বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদী জনতার আয়োজনে ফের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে করেছে উপজেলার সর্বস্তরের জনগণ। জানা গেছে, এই খোলাহাটির কুটির শিল্প মেলার নামে লটারি-জুয়া ও অশালীন কার্যক্রম প্রতি বছরেই চালিয়ে আসছে এক অসাধুমহল সরকারের নাকের ডগায়। অথচ এর ঘোর প্রতিবাদ করছে তৌহিদী জনতা। তারেই ধারাবাহিকতায় আজোও জুয়া লটারি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করছে রংপুর বদরগঞ্জ উপজেলার জনতা। সমাবেশে যারা উপস্হিত ছিলেন,এদের মধ্যে মাহাবুব রহমান বিপ্লব সাংবাদিক, আরজুমান বেগম সাংবাদিক, কাজী মুল ইসলাম রিয়াদ, প্রমুখ। তারা বলেন, মেলার নামে পরিচালিত লটারি, জুয়া ও অশালীন কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপের দাবি জানাচ্ছে। গত ২৫ জুলাই বাদ জুম্মা পার্বতীপুরের শহীদ মিনার চত্তরে সর্বস্তরের জনগণের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । এতে যারা বক্তব্য রাখছিলেন এরা মো: সাফিউল ইসলাম (নিশান) মন্টু, পলাশ, মোঃ জহির উদ্দীন, সাকিব হোসেন ডলার, মোঃ মুন্না, বিশ্বাল হাসান সুজন, নির্মূলশাহ খলিমুল্লাহিল হাদী নাদিম, আশরাফুল আলম সরকার, তুষার বাবির, সাজেদুর রহমান সাজু,ফিজার, এরফান খান প্রমুখ। তারা অভিযোগ তুলছিল, পার্বতীপুর খোলাহাটি মাহবুব সেনানিবাসে সেনাকুঞ্জের জায়গায় অবৈধভাবে কুঠির শিল্প মেলার নামে জুয়ার আসর বসিয়ে পার্বতীপুর ও বদরগঞ্জ উপজেলায় সাধারণ মানুষের চরম আর্থিক ক্ষতির সম্মুখীন করা হচ্ছে। এমতাবস্থায় পার্বতীপুরের সুশীল সমাজের বিভিন্ন স্তরের মানুষ লটারি নামক জুয়া বন্ধের দাবিতে লংমার্চ ও পার্বতীপুর-রংপুর মহাসড়কে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছিল। এ সময় দীর্ঘ ২ ঘন্টা অবরোধের কারণে শতশত বাস, ট্রাক, মোটর বাইক, অটোরিকশা জানজটে আটকা পড়ে। এতে করে সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হয়। পরে খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ ঘটনা স্থলে গিয়ে বিক্ষোভকারীদের এই মর্মে আস্থার কথা জানান যে পার্বতীপুরে কোন প্রকার লটারি টিকেট বিক্রি করা সম্পুর্ন নিষিদ্ধ হবে। কেউ বিক্রি করলে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট সোপর্দ করার কথা জানালে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করে নেয়। এছাড়াও গত ১১ জুলাই বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আধ্যাপক পরিতোষ চক্রবর্তী ও সেক্রেটারি আধ্যাপক আজিজুল হকের সমন্বয়ে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন, এতে বলা হয়েছে, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ৮ নং রামনাথপুর ইউনিয়নের বারুণীর বাজারে অনুষ্ঠিত কুটির শিল্প ও বাণিজ্য মেলার আড়ালে অবৈধ লটারি, হাউজি, বিভিন্ন প্রকারের জুয়া ও মাদকের অনৈতিক কার্যক্রম বন্ধের দাবি করেন।এতে আরও বলা হয়,আমরা রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার সাধারণ এলাকাবাসী। আমাদের এলাকায় বারুণীর বাজারে প্রতিবছর "কুটির শিল্প ও বাণিজ্য মেলা" নামে জুয়ার আড্ডা বসে । এটাও বাস্তব এই মেলার আড়ালে অবৈধ লটারি, হাউজি, বিভিন্ন ধরনের জুয়া ও মাদকের আখড়া জন্ম দেয়। এতে করে আইন-শৃঙ্খলা, সামাজিক মূল্যবোধ এবং জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। গত মেলায় এলাকায় চুরি, ডাকাতি, বিশৃঙ্খলা এবং বিভিন্ন সামাজিক অপকর্ম বৃদ্ধির অভিযোগ ব্যাপকভাবে উঠে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন। পাশাপাশি রাজনৈতিকভাবে বিভিন্ন পক্ষের ভাবমূর্তি ক্ষুন্ন হবার কথাও জানা গেছে। এলাকার শান্তি-শৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা ও জনস্বার্থের কথা বিবেচনা করে বারুণীর বাজারে অনুষ্ঠিত মেলা এবং এর আড়ালে পরিচালিত অবৈধ লটারি, হাউজি ও সকল ধরনের জুয়াসহ মাদকের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.