
বাবলু শেখ রাজবাড়ী
রাজবাড়ী সদর উপজেলার ইউনিয়ান পরিষদের খালি কক্ষ, ফাঁকা টেবিল-চেয়ার, অথচ মাথার ওপর সমান তালে ঘুরে চলেছে ফ্যান। দিনদুপুরে খালি কক্ষে অনবরত জ্বলছে লাইট। কোনো কর্মকর্তা বা সেবাপ্রার্থীর দেখা না মিললেও, খোদ ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে এভাবে অবলীলায় চলছে বিদ্যুতের চরম অপচয়। দায়িত্বপ্রাপ্তদের এমন চরম উদাসীনতা ও দায়িত্বহীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সম্প্রতি ২ নং দাদশী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২৮ জুলাই দুপুরে গিয়ে দেখা যায় এমন চিত্র , পরিষদের বেশিরভাগ কক্ষই পুরোপুরি ফাঁকা। ইউপি চেয়ারম্যান বা সচিবের কক্ষে কোনো লোক নেই, সেবা নিতে আসা সাধারণ মানুষেরও উপস্থিতিও নেই। কিন্তু সিলিং ফ্যানগুলো পূর্ণ গতিতে ঘুরছে । এমনকি কোনো কোনো কক্ষে কোনো কাজ না থাকা সত্ত্বেও কম্পিউটার ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম চালু অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এটি একদিনের ঘটনা নয়; প্রায় প্রতিদিনই এরকম দৃশ্য চোখে পড়ে। পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা কক্ষ ছেড়ে বাইরে গেলেও ফ্যান-লাইট বন্ধ করার প্রয়োজন বোধ করেননা ।
এ বিষয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন দেশের স্বার্থে কর্তৃপক্ষের এ বিষয়ে আরো সচেতন হওয়া উচিত, বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষের নজরে এনে ইউনিয়ন পরিষদের খালি কক্ষে ফ্যান লাইট জালিয়া জনগণের সম্পদ এভাবে অপচয় করার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.