
শাহেদ আহমেদ, সাতক্ষীরা
বাংলাদেশ কোস্ট গার্ড সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫৬৩ পিস ইয়াবা ও ৪টি মোবাইল ফোনসহ তিনজন কথিত মাদক কারবারিকে আটক করেছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকেলে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি দল শ্যামনগর থানার মুন্সীগঞ্জ ডেলমা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড পশ্চিম জোন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন তিনজনকে তল্লাশি করে আনুমানিক ২ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ৫৬৩ পিস ইয়াবা এবং মাদক কারবারে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে শ্যামনগর থানায় চলমান রয়েছে।
এ বিষয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন বলেন, দেশের যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.