বদরগঞ্জ প্রতিনিধি
মোঃ কাজীমুল ইসলাম রিয়াদ :
বদরগঞ্জে আজ ২৯ জুলাই বিকাল ৪ টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এনসিপির কেন্দ্রীয় নেতার উপর হবিগঞ্জে রক্তাক্ত হামলার প্রতিবাদে বদরগঞ্জ উপজেলা শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এনসিপির এক বিক্ষোভ মিছিল করেছে। জানা গেছে, গত ২৮ জুলাই হবিগঞ্জে জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারজিস আলম ও নাসির উদ্দীন পাটওয়ারী সহ স্থানীয় নেতাদের রক্তাক্ত হামলার প্রতিবাদে আজ বদরগঞ্জে এনসিপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ বক্তারা প্রতিবাদ জানান এবং হামলাকরীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি করে। এতে যারা বক্তব্য রাখেন, এরা হলেন, প্রধান সমন্বয়কারী: মো. মাসুদ রানা প্রামানিক,আরিফুল ইসলাম, বদরগঞ্জ উপজেলার ছাত্রশক্তি দিপু মিয়া। এছাড়াও যারা উপস্থিত ছিলেন, যুগ্ম সমন্বয়কারী: মো. মারুফ চৌধুরী,মো. আশরাফুল ইসলাম, মো. আব্দুর রহমান বকুল, মোছা. লিপি ইসলাম, মো. গাউসুল ইসলাম, মো. শাহপরান, মো. জুবায়ের ইসলাম, মো. হুমায়ুন কবির, মো. মিনহাজ উদ্দিন রাজা, মো. আব্দুল হালিম, মো. রাসেল মিয়া, মো. রেজাউল ইসলাম, মো. আলমগীর ইসলাম, ও মো. ফাইজুল ইসলাম প্রমুখ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.