
নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ)/মোঃ বেলাল উদ্দিন ফকির এর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানার একটি চৌকস আভিযানিক দল অদ্য ০১/০৮/২০২৬ খ্রিঃ ভোর আনুমানিক ০৫.১৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে ১. নূরুল ইসলাম @ গোলাপ (৪৫), পিতাঃ মৃত- মোবারক হোসেন, মাতাঃ মৃত- নূর জাহান বেগম, স্থায়ী সাং- দক্ষিণ বড় ভিটা (জলডাঙ্গা), থানাঃ কিশোরগঞ্জ, জেলাঃ নীলফামারী, বর্তমান সাং- এসও রাশিদুল এর গ্যারেজ, থানাঃ সিদ্ধিরগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ'কে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল সাকিনস্থ কাঁচপুর ব্রীজের ঢালে লিংক রোডের মাথায় পাকা রাস্তার উপর থেকে ৮০০ (আটশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর পিসিপিআর যাচাই করে একাধিক মাদক মামলা পাওয়া যায় নায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নতুন ১টি নিয়মিত মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.