
নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুরের শিবচর থানার বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও দুইজনকে আসামি করা হলেও তারা পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান-এর নির্দেশনায় শিবচর থানা পুলিশের একটি দল ১ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে পৌরসভার গুয়াতলা এলাকার ডিসি রোড সংলগ্ন পশু হাসপাতাল রোডে অভিযান পরিচালনা করে। এ সময় আনু বেগম (৬০) ও জান্নাত আক্তার (৩৫)-কে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তাদের দখল থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
এ মামলায় জালাল কাজী (৬০) ও খোকন বেপারী (৪০)-কে আসামি করা হয়েছে। তবে অভিযানের সময় তারা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজিসহ সকল ধরনের অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.