
নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পরিচালিত পৃথক বিশেষ অভিযানে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ (তিন) জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট। প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.