
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত ক্যান্সার রোগীদের চিকিৎসা সহায়তার অনুদানের চেক এবং উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে বাদ্যযন্ত্র বিতরণ উপলক্ষে এক বর্ণাঢ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (৩ আগস্ট) সোমবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন।
অনুষ্ঠানে ক্যান্সার রোগীদের হাতে চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে সহায়তার লক্ষ্যে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকার সমাজের অসহায়, দরিদ্র ও চিকিৎসাপ্রার্থী মানুষের পাশে রয়েছে। ক্যান্সারের মতো ব্যয়বহুল রোগের চিকিৎসায় এই আর্থিক সহায়তা উপকারভোগীদের কিছুটা হলেও স্বস্তি দেবে। একই সঙ্গে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সরকারের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তা কার্যক্রমের সুফল যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি সকলকে সরকারি সুযোগ-সুবিধা যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল প্রধান ফয়সাল নাহিদ পবিত্র, উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলামসহ প্রমূখ।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, উপকারভোগী ক্যান্সার রোগী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা মিটিং এ উপজেলার সকল দপ্তরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে
সকল দপ্তরের প্রধান কে সঠিক ভাবে কাজ করার জন্য উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন নির্দেশনা প্রদান করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.