
মোঃ স্বপন বেপারী-
লৌহজং প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। আজ (০৫ আগস্ট) বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কনকসার সংলগ্ন পদ্মা নদীর খেয়াঘাট এলাকায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে মাওয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে লৌহজং থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.