
নিজস্ব প্রতিবেদক :
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সুপার, জয়পুরহাটের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে সদর থানার দোগাছী ইউনিয়নের চকশ্যাম ব্রিজের পশ্চিম পাশে রুবেলের কলাবাগান থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি তালা কাটার, একটি দেশীয় তৈরি হাসুয়া, একটি বাঁশের লাঠি, একটি হেক্সো ব্লেড, চারটি লোহার রড এবং প্রায় ২৯.৪ ফুট দীর্ঘ একটি প্লাস্টিকের রশি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় জয়পুরহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.