
আরিফ বিল্লাহ
নেছারাবাদ(পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. আলমগীর হোসেন ওরফে আলম (৪৫) নামে এক ব্যক্তিকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (৯ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (৮ আগষ্ট) রাতে উপজেলার নান্দুহার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আলমগীর হোসেন ওরফে আলম নেছারাবাদ উপজেলার ৬নং দৈহারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চিনাবুনিয়া গ্রামের মৃত আব্দুল গনি মিয়ার ছেলে। তিনি বর্তমানে নান্দুহার বাজারে লেপ-তোষকের ব্যবসা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার দিবাগত রাতে নান্দুহার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নেছারাবাদ পুলিশ। এ সময় সন্দেহজনকভাবে অবস্থান করা আলমগীর হোসেনকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং আদালতের মাধ্যমে তাকে পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.