
হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া উপজেলার প্রতিনিধি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এ ওয়ান-পলিমারের টেকনিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় হাতিয়া সুপার মার্কেটে আয়োজিত সভায় বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন টেকনিশিয়ান অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন এ ওয়ান-পলিমারের এরিয়া ম্যানেজার আল আমিন এবং বিশেষ অতিথি ছিলেন ডিএসএম আনিছুর জামান।
হাতিয়ায় এ ওয়ান-পলিমারের ডিস্ট্রিবিউটর হিসেবে ন্যাশনাল হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রনিকের প্রোপ্রাইটর আব্দুল আল মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সভায় পণ্যের গুণগত মান, ব্যবহার, কারিগরি বিষয় ও টেকনিশিয়ানদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন আব্দুল আল মামুন। এ সময় পলি ক্যাবলের ডিস্ট্রিবিউটর মো. আজাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভা শেষে অংশগ্রহণকারী টেকনিশিয়ানদের মধ্যে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। টেকনিশিয়ানরা এ ধরনের মতবিনিময় সভা আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.