মিরাজুল শেখ খুলনা
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ব্র্যাকের উদ্যোগে যুব উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা ও ব্যবসায়িক উন্নয়ন বিষয়ক “Unlocking Financial Solution for Youth Enterprise Development” প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) ফকিরহাট উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ব্র্যাকের জোনাল ম্যানেজার, ব্র্যাকের ট্রেনিং অফিসার, বিভিন্ন এনজিও এর কর্মকর্তাসহ একঝাঁক নতুন উদ্যোক্তা।
সভায় প্রকল্পের আওতায় তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণ, আর্থিক সহায়তা, দক্ষতা উন্নয়ন ও ব্যাবসা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের অভিজ্ঞতা, সফলতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
বক্তারা বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় আর্থিক সুযোগ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় প্রকল্পের বিভিন্ন অর্জন ও অভিজ্ঞতা পর্যালোচনা করে ভবিষ্যতে তরুণ উদ্যোক্তাদের জন্য আরও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.