
মোঃ আবদুল্লাহ
বুড়িচং কুমিল্লা।।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে তরুণ প্রজন্মের আইকন, ছাত্র রাজনীতির কিংবদন্তি এ. কে. এম সাইফুল ইসলাম টিপু এখন কুমিল্লার বুড়িচংয়ে আলোচনার কেন্দ্রবিন্দু। উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে তিনি মানুষের দ্বারে দ্বারে ছুটছেন একটাই স্বপ্ন নিয়ে - "মানুষের মুখে হাসি ফোটানো"।
তিনি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
এ. কে. এম সাইফুল ইসলাম টিপু বলেন, রাজনীতি মানে মানুষের জন্য রাজনীতি। কিন্তু আমরা দেখেছি, অনেকে প্রতিশ্রুতির ফুলঝুড়ি ছড়িয়ে ক্ষমতায় গিয়ে নিজের পকেট, নিজের পরিবার আর নিজের আত্মীয়-স্বজন নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। গরিবের কষ্টের কথা তারা ভুলে যায়।
তিনি দৃঢ় কণ্ঠে আরও বলেন, আমার মুখে যা বলি, বুকে তা লালন করি। আমার প্রতিটি কথা, প্রতিটি স্বপ্ন শুধু আপনাদের জন্য। আমি সম্পদ গড়তে আসিনি, মানুষের আস্থা অর্জন করতে এসেছি। জনগণের ভালোবাসা, জনগণের দোয়া আর জনগণের অস্তিত্বকে সমুন্নত রাখাই আমার রাজনীতির মূলমন্ত্র।"
তার সুস্পষ্ট ঘোষণা: "আপনাদের ভালোবাসা ও আল্লাহর রহমত নিয়ে আমি কথা দিচ্ছি - বুড়িচং উপজেলাকে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ও কর্মসংস্থানে দেশের অন্যতম একটি আদর্শ মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।
এসেছি সেবা করার সুযোগ চাইতে। আপনাদের সন্তানের মতো, আপনাদের ভাইয়ের মতো আমাকে পাশে পাবেন। দোয়া করবেন, আশীর্বাদ করবেন। জনগণের সেবাই আমার জীবনের একমাত্র লক্ষ্যমাত্রা।
তার এই সৎ, স্বচ্ছ ও মানবিক অঙ্গীকারে ইতোমধ্যেই উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে নতুন আশার আলো জেগেছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.