
মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল-আমিন হাওলাদার (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শরণখোলা থানা পুলিশ। ১৪ আগষ্ট শুক্রবার আনুমানিক রাত ২টা ১৫ মিনিটে ২ নং খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানমের নেতৃত্বে অভিযানে এসআই শিবলি রহমান, এএসআই আবু সাঈদ, এএসআই তুষারসহ সঙ্গীয় ফোর্সের অংশগ্রহনে গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ সময়ের তৎপরতায় ৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল-আমিন হাওলাদারকে গ্রেফতার করা হয়। মাদক বিরোধী পরিচালিত এ অভিযানে পুলিশের এই সাফল্যে এলাকার সকল মানুষ স্বস্তি প্রকাশ করেছে । শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম বলেন মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে। শরণখোলা থানাকে মাদক নিয়ন্ত্রণ সহ মাদক নির্মূল করা হবে। গ্রেপ্তারকৃত আল-আমিনকে আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.