
এস,এম সাঈদ হোসেন রিপন
দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম শুভ জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির তুরাগ থানার রানাভোলা ইউনিট বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত সদস্য সচিব হাজী মোঃ মোস্তফা জামান।
এ সময় উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম, রিপন হাসান খন্দকার, মোঃ মতি মিয়া, মোঃ চান মিয়া বেপারী, মোঃ বিপ্লব হোসেন ও মোঃ আবুল হোসেন।
এছাড়াও ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সোহেল রানা, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হাজী সফিক এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, তুরাগ থানার সাধারণ সম্পাদক আব্দুর রহমান বুলুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিলের আয়োজক ছিলেন মোঃ ইমন হোসেন মনির, সভাপতি, রানাভোলা ইউনিট বিএনপি, ৫৩ নম্বর ওয়ার্ড, তুরাগ থানা, ঢাকা মহানগর উত্তর।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের মধ্যে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.