
বাবলু শেখ রাজবাড়ী ঃ
রাজবাড়ীর প্রধান ডাকঘর থেকে ১ কোটি ১২ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় প্রধান ডাকঘর থেকে গ্রাহকদের জমানো টাকা তুলে নিচ্ছেন গ্রহকেরা। গত জুলাই থেকে আগস্ট পর্যন্ত শতাধিক গ্রহক কয়েক কোটি টাকা তুলে নিয়েছেন বলে জানা গেছে।
গ্রাহকদের টাকা হাতিয়ে নেবার পর প্রধান ডাকঘরে সুনসান নিরবতা সৃষ্টি হয়েছে। প্রধান ডাকঘরে প্রতিদিন খোয় যাওয়া অর্থ ফেরৎতের আসায় আসছেন ভুক্তভোগী গ্রহাকেরা।
সম্প্রতি রাজবাড়ী প্রধান ডাকঘরে ৭৪ জন গ্রহকের ১ কোটি ১২ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের ঘটনা ঘটে।
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার বিকাশ চন্দ্র বিশ্বাসের বদলী করে দেয় ডাক বিভাগ। এরপরই নতুন পোস্ট মাস্টার শামীম আহমেদ যোগাদানের পর অর্থ আত্মসাতে ঘটনাটি প্রকাশ্যে আসে। এতে ক্ষোভ সৃষ্টি হয় গ্রাহকদের মাঝে। এ ঘটনায় ভুক্তভোগী ও তাদের স্বজনেরা মানববন্ধন, বিক্ষোভসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় গত ৩০ জুলাই ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পক্ষ থেকে ১৩ জনের নাম উল্লেখ করে রাজবাড়ীর আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালতের বিচারক মোঃ হায়দার আলী মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেন। এরপর ২ আগস্ট কুষ্টিয়া ডাক বিভাগের পোস্ট অফিস পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম বাধী হয়ে সাত কর্মকর্তা ও কর্মচারীকে আসামি করে বিশেষ জজ আদালতে আরেকটি মামলা করেন। বিচারক আনিসুর রহমান মামলাটি আমালে নিয়ে এজাহার হিসাবে গণ্য করে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়কে নির্শেদ দেন।
এসব ঘটনার পর টাকা ফেরত পাওয়ার অনিশ্চয়তায় গ্রাহকদের মধ্যে তৈরি হয়েছে তীব্র আস্থাহীনতা। দীর্ঘদিনের সঞ্চয় নিরাপদ থাকবে কিনা এমন শঙ্কায় অনেকেই মেয়াদপূর্তির আগেই হিসাবের টাকা তুলে নিয়ে ছুটছেন। ফলে একসময় যে ডাকঘর ছিল মানুষের সঞ্চয়ের নির্ভরযোগ্য আশ্রয়, এখন সেই প্রতিষ্ঠান নিয়ে প্রশ্ন উঠছে গ্রাহকদের মনে।
ভুক্তভোগীদের অভিযোগ, রাজবাড়ীর প্রধান ডাকঘরে টাকা জমা দিতে গেলে সাবেক পোস্ট মাস্টার বিকাশ চন্দ্র বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা তাদের লেটার রাইটার শিহাব মৃধার নিকট পাঠিয়ে দিতেন। পরে শিহাব মৃধা সাদা স্লিপে ডাক বিভাগের সিল মেরে গ্রাহকদের টাকা গ্রহন করতেন। ডাক বিভাগের সিলযুক্ত ওই স্লিপকে বৈধ জমার রসিদ মনে করেই তারা শিহাব মৃধার কাছে টাকা জমা দিতেন।
গত মাসের মাঝামাঝি সময়ে বিষয়টি জানাজানির হওয়ার পর লেটার রাইটার শিহাব মৃধা আত্মগোপনে চলে যায়। এরপর তাকে বাড়িতে পাওয়া যায়নি। তার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।
জানা গেছে, টাকা উদ্ধারের জন্য ১৩ জুন রাজবাড়ীর প্রধান ডাকঘরে ডেকে নিয়ে এসে শিহাবের বৃদ্ধা মা শিউলি বেগমসহ অনান্যদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মনগড়া অঙ্গীকারনামা আদায় করেন বর্তমান পোস্ট মাস্টার মোঃ শামিম আহম্মেদ। এছাড়া শামীম আহমদের উপস্থিতিতে রাজবাড়ীর মূলঘর ইউনিয়ন পরিষদ ভবনে শালিশ অনুষ্ঠিত হয়। শালিশে উপস্থিত থাকা দুইজন জনপ্রতিনিধি ও কয়েকজন ভুক্তভোগী বলেন, শুধু মাত্র আত্মীয় হওয়ার কারণে রেজাউলসহ বেশ কয়েকজন কর্মচারীকে জড়ানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী গ্রাহক বলেন টাকা জমা দিতে সরাসরি সাবেক পোস্টমাস্টার বিকাশ চন্দ্র বিশ্বাসের নিকট গেলে তিনি লেটার রাইটার শিহাবের নিকট টাকা ও কাগজপত্র জমা দিয়ে চলে যেতে বলেন,কখনো পোস্ট অফিসের পিওন রেজাউলের দেখা মিলেনি । তবে রেজাউল লেটার রাইটার শিহাবের আত্মীয় হওয়ায় শিহাবকে হাজির করার উদ্দেশ্যে রেজাউলের উপর আমাদের চাপ প্রয়োগ করা অব্যাহত রয়েছে বলে জানান কয়েকজন ভুক্তভোগী গ্রাহক । তবে পোস্টাল অপারেটরও ট্রেজারির দায়িত্ব পালনকারী প্রণব ও নাজমুল এর নিকট হতে একাধিক ভুক্তভোগী গ্রাহক পরামর্শ নিলে এই দায়িত্বশীল দুই ব্যক্তিও লেটার রাইটার শিহাব মৃধার নিকট টাকা জমা দেয়ার পরামর্শ প্রদান করে থাকেন বলে অভিযোগ রয়েছে ।
তবে অভিযুক্ত চারজন মিলে হাতিয়ে নেওয়া অর্থ ফেরৎ দিতে সম্মত হয়েছেন বলে শিহাব এমন তথ্য উপস্থাপন করেন শালিশে উপস্থিত জনপ্রতিনিধিসহ শিহাবের স্বাজনেরা।
আত্মগোপনে থেকে মুঠোফোনে লেটার রাইটার শিহাব মৃধা বলেন, গ্রহকদের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা সত্য। তবে এ ঘটনার সাথে পোস্ট অফিসের সবাই জড়িত নন। শিহাবের দাবি,‘ আমি টাকা নিয়ে সাবেক পোস্ট মাস্টার বিকাশ চন্দ্র বিশ্বাসের কাছে রেখে দিতাম। তিনি টাকা আত্মসাদের মূল হোতা।’ এ কাজে পোস্ট অফিসের পোস্টাল অপারেটর নাজমুল ও ট্রেজারার প্রণব কুমার সরকার সহযোগী হিসাবে জড়িত ছিলেন।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে প্রধান ডাকঘরে গিয়ে দেখা যায়, গ্রাহকশূন্য ডাকঘরে বিরাজ করছে সুনসান নীরবতা। অফিসের বেশিরভাগ চেয়ারই খালি। এ সময় দ্বিতীয় তলায় নিজ কক্ষে অবস্থান করছিলেন পোস্ট মাস্টার মোঃ শামীম আহমেদ। তিনি দাবি করেন, দুপুরের খাবারে সময় হওয়ায় ওই সময় ডাকঘরে গ্রহকের উপস্থিতি কম ছিল।
এদিকে পোস্ট অফিস থেকে মেয়াদপূর্তির আগেই মেয়াদি হিসাবে অর্থ উত্তোলনের বেশ কয়েকটি আবেদনপত্র এই প্রতিবেদকের হাতে আসে । এসব আবেদনপত্রে পোস্ট মাস্টার শামীম আহমেদের স্বাক্ষর রয়েছে। নাবিবর বিবির আবেদনে পারিবারিক প্রয়োজনের কথা উল্লেখ করে মেয়াদপূর্তির আগেই টাাক উত্তোলনের আবদেন করা হয়েছে। নাবিবর বিবি বলেন,‘ আমাদের টাকা হাতিয়ে নিবে, সেই ভয়ে টাকা তুলে নিয়ে আসছি। আমরা আর পোস্ট অফিসে টাকা রাখবো না।’ গ্রহকদের এমন বক্তব্যে ডাকঘরে রাখা সঞ্চয়ের নিরাপত্তা নিয়ে তাদের মধ্যে তৈরি হওয়া উদ্বোগের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।
আরেকটি হাতে আসা আবেদনপত্রে দেখা যায়, পাংশা উপজেলার মাগুরাডাঙ্গী গ্রামের বাসিন্দা বাবলু তাঁর এফডি-৯৩৬ হিসাবে টাকা মেয়াদপূর্তির আগেই উত্তোলনের আবেদন করেছেন। আবেদনে তিনি সাংসারিক প্রয়োজনে টাকা উত্তোলনের কথা উল্লেখ করেন। তবে বাবলু বলেন, সরকারি অফিস থেকে যদি গ্রহাকের টাকা গায়েব হয়ে যায়, তাহলে বিষয়টি দুঃখজনক। তাঁর ভাষ্য-‘কত গরিব মানুষের টাকা মেরে গেয়েছে সরকারি স্যারেরা। আমরা সেই ভয়ে টাকা তুলে নিয়ে আসছি।’
রাজবাড়ীর প্রধান ডাকঘর থেকে গ্রাহকদের টাকা তুলে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন পোস্টমাস্টার শামীম আহমেদ। তিনি বলেন, প্রতারণার ঘটনায় গ্রহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। যার প্রভাব পড়েছে পোস্ট অফিস কার্যক্রমেও। অনেক গ্রাহক টাকা তুলে নেওয়ার জন্য আবেদন করেছেন। আবার অনেকে তাদের জমা টাকা ঠিকঠাক আছে কি না, তা যাচা„ই করতে পোস্ট অফিসে আসছেন। তবে প্রধান ডাকঘরের প্রতি গ্রাহকদের আস্থা আটুক রাখার দাবি করেন এই কর্মকর্তা। তবে এ বিষয়ে সঠিক তদন্তর মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় নিয়ে শাস্তির দাবি জানান সচেতন নাগরিকরা ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.