
এম,এ মালেক,
হালুয়াঘাট,ময়মনসিংহ :
ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা প্রশাসনে আয়োজনে 'বিউটিফিকেশন ট্রেনিং কোর্স'-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৭ আগষ্ট সকালে উপজেলা ৫০০ আসন বিশিষ্ট অডিটরিয়াম হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিউটিফিকেশন ট্রেনিং কোর্সের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি, উপজেলা মৎস্য অফিসার শতাব্দী রায়, এবং সংশ্লিষ্ট প্রশিক্ষকবৃন্দ এবং বিভিন্ন এলাকার প্রশিক্ষণার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগ আত্মকর্মসংস্থানের যুগ। বিউটিফিকেশন ও সৌন্দর্যচর্চা একটি লাভজনক ও সম্ভাবনাময় খাত। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের বিউটিফিকেশন বিষয়ে প্রয়োজনীয় তাত্ত্বিক জ্ঞান, আধুনিক দক্ষতা ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে।
আয়োজকদের প্রত্যাশা, এই প্রশিক্ষণ গ্রহণের পর অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবেন এবং স্থানীয়ভাবে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.