
আরিফ বিল্লাহ।
নেছারাবাদ(পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিভিন্ন খাল ও বিলে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার বিভিন্ন জলাশয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় ব্যবহৃত নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
অভিযানে নেছারাবাদ উপজেলা মৎস্য অফিসার ফারিয়া কনক উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য অফিসার ফারিয়া কনক বলেন, “নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল ব্যবহারের কারণে ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী ধরা পড়ছে। এতে মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৎস্যসম্পদ রক্ষায় উপজেলার বিভিন্ন খাল-বিল ও জলাশয়ে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অবৈধ ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে মৎস্যসম্পদ সংরক্ষণে স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.