
বাবলু শেখ রাজবাড়ী
রাজবাড়ীতে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে
শনিবার সকাল দশটায় রাজবাড়ী পৌর মিলনায়তনে জেলা শাখার আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মাওলানা শরিফ মাসুম বিল্লাহ নেসারী'র সবাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেফাকুল মাদারিসিল আরাবিয়া'র মহাসচিব আল্লামা মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেফাকুল মাদারিসিল আরাবিয়া'র সহ সভাপতি মুসলে উদ্দিন রাজু, প্রধান পরিচালক ওবায়দুর রহমান খান নদভী।
,রাজবাড়ী জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা আমিনুল ইসলাম কাসেমী,সাধারন সম্পাদক হাফেজ মাওলানা ইলিয়াস মোল্লা সহ অন্যান্যরা । প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মাহফুজুল হক বলেন, যে প্রতিষ্ঠানের শিক্ষকরা মেধাবী হয় সে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আরো বেশি সুশিক্ষায় শিক্ষিত হয়,আরো বেশি জ্ঞানী হয়। তাদেরকে যদি সঠিক ভাবে আমরা শিক্ষা দান না করতে পারি তাহলে আমাদের শিক্ষা বিস্তার সফল হবেনা। বিভিন্ন ধরনের ইসলামিক বইগুলো সবাইকে পড়তে হবে, তাহলে শিক্ষার্থীরা ভালো ভাবে গড়ে উঠবে।ইসলাম প্রতিষ্ঠা,ঈমান, দ্বীনদার, দক্ষতা উন্নয়নে কওমী মাদ্রাসার ভূমিকা অনেক বেশি। সেমিনারে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার কওমী মাদ্রাসার বিভিন্ন শিক্ষা বিষয়ে বিশদ আলোচনা করেন বক্তারা।আলোচনা শেষে দোয়া মোনাজাত করেন অতিথিরা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.