স্টাফ রিপোর্টার :
পার্বতীপুরে তোর মিটার নিয়ে যা, মোর মিটার দিয়ে যা গ্রাহক জুলুম, হয়রানির প্রিপেইড মিটার বন্ধের দাবিতে আজ ২৩ আগষ্ট সকাল ১০ টা ১৫ মিনিটে পৌর সভার ঢাকা মোড়ে পার্বতীপুর গণঅধিকারের আয়োজনে এক বিক্ষোভ ও গণমিছিল করেছে। জানা গেছে প্রিপেইড মিটার নিয়ে দীর্ঘ দিনের প্রতিবাদের ইস্যু নিয়ে আজও , পার্বতীপুরে প্রতিবাদী বিদ্যুৎ গ্রাহকগণের উপর নেসকোর জুলুম ও লুণ্ঠন রুখে দাঁড়াও এই স্লোগানে পার্বতীপুর নাগরিক কমিটি আজ প্রতিবাদ ও গণমিছিল করে। ঢাকা মোড়স্হে বিদ্যুৎ গ্রাহকগণ হাতে ব্যানার পোস্টার নিয়ে প্রতিবাদী বক্তব্য রাখেন, গণঅধিকারের আহবায়ক আবু তাহের। তিনি বলেন, আজ আমরা একটি স্মারকলিপি পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজের মাধ্যমে বিদ্যুৎ বিভাগ সচিব বিদ্যুুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা পেশ করলাম। তিনি আরও বলেন, পার্বতীপুর উপজেলায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ গ্রাহকসেবা বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে প্রিপেইড
দুটি এবং বিভিন্ন কারিগরি সমস্যায় মিটার স্থাপন করা হচ্ছে। প্রিপেইড মিটার ব্যবহারের কারণে রিচার্জ, ব্যালেন্স, জরুরি ব্যালেন্স, মিটার সংক্রান্ত ত্রুটি এবং বিভিন্ন কারিগরি সমস্যায় সাধারণ গ্রাহকদের ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ তুলেন। বিশেষ করে, নিম্ন ও মধ্যবিত্ত গ্রাহকদের অনেকেই প্রিপেইড মিটার ব্যবস্হায় নানা ধরনের সমস্যায় ভুগছে । প্রিপেইড মিটার থেকে গ্রাহক হয়রানি, ভোগান্তি ও অতিরিক্ত অর্থিক চাপ বন্ধ করতে হবে। মিটারে টাকা শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় শিশু, আবাল বুনিতা, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গ্রাহকের অভিযোগ, মিটায় স্থাপনের ক্ষেত্রে তাদের সুবিধা-অসুবিধা ও মতামত যথাযর্থ বিবেচনা করা হচ্ছে না। এ অবস্থায় পার্বতীপুর উপজেলার সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থ ও জনভোগান্তির বিষয়টি বিবেচনা করে আমরা নিম্নোক্ত দাবি তুলে ধরছি -১। পার্বতীপুর উপজেলায় নতুন করে প্রিপেইড মিটার স্থাপন অবিলম্বে এড করতে হবে ২। ইতোমধ্যে স্থাপিত প্রিপেইড মিটারগুলো গ্রাহকদের সুবিধা ও সম্মতির ভিত্তিতে অপসরণ করে পুর্ণ মিটার ব্যবস্থা পুনঃবর্হাল করতে হবে ৩। প্রিপেইড মিটারকে কেন্দ্র করে গ্রাহকদের হয়রানি, ভোগান্তি ও অতিরিক্ত আর্থিক চাপ বন্ধ করতে হবে ৪। মিটার রিচার্জ, জরুরি ব্যালেন্স, মিটার ত্রুটি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে গ্রাহক বান্ধব ব্যবস্থা নিশ্চিত করতে হবে , ৫। প্রিপেইড মিটার সংক্রান্ত গ্রাহকদের অভিযোগ তদন্ত করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করাতে হবে, ৬। বিদ্যুৎ সেবাকে জনবান্ধব, তার ও হারানিমুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান। এছাড়াও মহিলাদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌসুমী রিনা,নিলুফা,কফিলা,বকুল,নুরানা, লিয়মনি, ও
সুফিয়া প্রমুখ। আরও উপস্থিত ছিলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.