
ইকবাল হোসেন
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, আত্মত্যাগ ও ঐক্যের স্মৃতিকে ধারণ করে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের যৌথ উদ্যোগে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নেয় কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— “প্রতিযোগিতা নয়, ভ্রাতৃত্বের বন্ধন—এই হোক আমাদের পথচলা।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। মুখ্য আলোচক ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।
কর্মচারী সমিতির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রাকিব। এ সময় কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. হারুন অর রশিদও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. তানজিল হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) ড. মোহা. আজিজুর রহমান, বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রাজু আহমেদ, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হুমায়ুন কবির, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
এ ছাড়া ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী এ কে এম জহিরুল হাছান, কর্মকর্তা পরিষদের সভাপতি মো. এনামুল হক, জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হাবিবুর রহমান হাবিব এবং সদস্য সচিব মারুফ হাসান (মামুন সরকার) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রীতি ফুটবল ম্যাচটি কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের বার্তা আরও শক্তিশালী করবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা প্রতিযোগিতার চেয়ে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, খেলাধুলা পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সম্প্রীতি বৃদ্ধি এবং একটি সুন্দর কর্মপরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.