স্টাফ রিপোর্টার :
পার্বতীপুরে বিট পুলিশিং আলোচনা সভা আজ ২৪ আগষ্ট বিকেল ৫ টা ৪৫ মিনিটে পার্বতীপুর মডেল থানার আয়োজনে থানা চত্বরে এক জনাকীর্ণ পরিবেশ মধ্যে দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, বৃক্ষরোপন কর্মসূচী ও বিট পুলিশিং সংক্রান্ত আলোচনা সভার অনুষ্ঠানে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" এ ধারাবাহিকতায় আলোচকরা আলোচনা শুরু করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলার পুলিশ সুপার,মোঃ জেদান আল মুসা, (পিপিএম)।এছাড়াও উপস্থিত ছিলেন,দিনাজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস আনোয়ার হোসেন। অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ি সার্কেল,নবকুমার স্বাগত সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে আলোচনায় মুখ্য বিষয়ে উঠে আসে মাদক নিয়ে। সমাজে মাদক চারদিকে ছড়িয়ে গেছে এমন প্রশ্ন তোলেন আলোচকগণ। বিট পুলিশিং সংক্রান্ত বিষয়ক আলোচনা উঠে আসে পুলিশিং কি এবং জনগণের কিবা উপকারে আসবে এ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। মাদকের ভয়াবহতা নিয়ে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের আমিনুর মাস্টার বলেন, আমার এলাকায় মাদক ছড়িয়ে গেছে। ৬ নং ওয়ার্ড জাহানাবাদ চকপাড়া মাদ্রাসা যাওয়া রাস্তায় সন্ধ্যা হলে মাদকসেবীর দেখা মিলবেই। এরা কলমিলতার ন্যায় দিনদিন বাড়ছে। এদের রোধ করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম বিপদগামী হবে। অনুষ্টানে যারা মাদক ও জমি সংক্রান্ত বক্তব্য দিলেন, এরা হলেন, শিক্ষক বেলাইচন্ডি ইউপির ৬নং ওয়ার্ডে কুটিপাড়া গ্রামের বদরুজ্জামান, সাংবাদিক অধ্যাপক আতাউর রহমান, আমবাড়ির সাকিব , আলমগীর ভাটিপাড়ার,
আনোয়ারুল ইসলাম মধ্যপাড়ার,আমিনুল ইসলাম, চন্ডিপুরের, আকরাম হোসেন বিএনপি নেতা, পার্বতীপুর, ৪ নং ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম প্রমুখ। আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.