
আরিফ বিল্লাহ।
নেছারাবাদ (পিরোজপুর)
গত কয়েকদিন যাবৎ পিরোজপুরের নেছারাবাদ উপজেলার টক অফ দা টাউন হিসেবে প্রতিষ্ঠা পায় আওয়ামী নেতা সরোয়ারের বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ড।প্রতিবেশী সহ শিক্ষার্থীদের চলাচলের পথ বেড়াদিয়ে আটকে দেয়া,ডগ ইয়ার্ডের লোহার প্লেট চুরি করে অন্যকে ফাঁসানো,থানা পুলিশকে অবজ্ঞা করা,টাকার গরমে সাংবাদিককে হুমকি দেয়া,সংবাদ প্রকাশের পর অর্থের বিনিময়ে দুর্নিতীবাজ চাঁদাবাজ সংবাদকর্মী দ্বারা নিজের পক্ষে সংবাদ প্রকাশ করানো ছিলো অন্যতম।টাকার গরম কিংবা ক্ষমতার অপব্যাবহার কোনটাই কাজে আসলনা সরোয়ারের।দৈনিক আজকের সংগ্রাম পত্রিকা সহ কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর ২৬
আগস্ট
বুধবার দুপুর আনুমানিক ১২ টার সময়
সোহাগদল ৪ নং ওয়ার্ড (বরছাকাঠী) তার ব্যাবসা প্রতিষ্ঠান ডকইয়ার্ড থেকে এসআই
জহিরুল ইসলাম সংগীয় ফোর্সসহ তাকে গ্রেফতার করে।বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান।তিনি বলেন প্রতিবেশীকে মারধর হুমকি প্রদানের মামলা রুজু করে সরোয়ারকে গ্রেফতার করা হয়েছে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। অপরাধী যত ক্ষমতাশালী হোকনা কেন তাকে বিচারের
আওতায় আসতে হবে।
সরোয়ারের গ্রেফতারের পর ন্যায় বিচার
নিশ্চিত করতে সহযোগিতা করার জন্য থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ধন্যবাদ জানান বরছাকাঠী এলাকা সহ উপজেলার অনেক শান্তি প্রিয় জনগন।
স্হানীয় বাসিন্দারা বলেন ক্ষমতাসীন দলের কিছু বিতর্কিত ব্যাক্তি
টাকার কাছে বিক্রি হয়ে অপরাধীদের অপরাধ করার সুযোগ করে দেন বিধায়
সমাজের শান্তি শৃঙ্খলা ভঙ্গ হয়।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আমার ভোট আমি দেব সৎযোগ্য এবং নিষ্ঠাবান ব্যক্তিকে দেব।অপরাধীদের সহযোগিতারীদের অবশ্যই বয়কট করব।
গৃহায়ণ ও গনপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মন্জুর সুমন এমপির কাছে শুধু দলীয় পদ পদবী বিচার না করে সৎ নিষ্ঠাবান ভালো মানুষকে আসন্ন নির্বাচনে
দলীয় মনোনয়ন দেবার দাবী জানান তারা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.