
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে ধানে দেওয়া কীটনাশক (বিষ) পান করে শামীম পাহান (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শামীম পাহান নিয়ামতপুর উপজেলার ২ নম্বর চন্দননগর ইউনিয়নের চন্দননগর (বটতলা) গ্রামের মৃত শুটকা পাহানের ছেলে।
নিহতের বড় ভাই আমিন পাহান জানান, মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শামীম চোলাইমদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় নিজ বাড়িতে ছিলেন। পরিবারের সদস্যদের অজান্তে তিনি ধানে দেওয়া কীটনাশক পান করেন। পরে বমি করতে থাকলে তার ছেলে শাহিন পাহান (২২) বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করেন। এ সময় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।
পরে চার্জার ভ্যানে করে তাকে ছাতড়া বাজারের গ্রাম্য চিকিৎসক মো. সোহরাবের কাছে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মাইক্রোবাসে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকাল ৮টা ৩৫ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবু তালেব জানান ,এ বিষয়ে অপমৃত্যুর মামলা প্রকিয়াধীন রয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.