স্টাফ রিপোর্টার :
পার্বতীপুরে আল ইনসাফ ইসলামী সংগঠনের আয়োজনে আজ ২৮ আগষ্ট সকাল ১১টায় মাদক বিরোধী অভিযানের একটি র্যালি বের করে উপজেলার গ্রাম-গঞ্জে। এই অভিযানের মুখ্য স্লোগান ছিল ''মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ-সুন্দর দেশ গড়ি'' আবার ''মাদকে না বলি, সুস্থ্য জীবন গড়ি'' জানা গেছে,র্যালিটি উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর সালন্দার সরদারপাড়া কাছারী দাখিল মাদ্রাসা থেকে সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ র্যালিটি অংশ নেন। এটি উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দার চাকলা পাড়া গ্রাম হতে বছিরবানিয়া বাজার হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে চাকলা বাজারে গিয়ে সমাপ্তি ঘটে। র্যালির আয়োজক পার্বতীপুর সাবেক সেনা সদস্য মতিউর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানটি পরিচালিত হয়। মাদকের ভয়াল গ্রাস থেকে গ্রাম-গঞ্জের যুবসমাজ কে রক্ষা করার লক্ষ্যে ‘আল-ইনসাফ ইসলামী সংগঠন ও সেনা সদস্য মতিউর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাবেক সেনা সদস্য মতিউর রহমান। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, মাদক কে না বলি সোনার বাংলাদেশ গড়ি। আমরা গ্রামের মানুষ আমাদের গ্রামের ছেলেরা যেন মাদক মুক্ত রাখতে পারি। এই মর্মে আমাদের আজকের অভিযান। আমরা চাই, আমাদের মত সারা দেশে গ্রাম-গঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালিত হউক, এমন প্রত্যয় ব্যক্তের আহবান জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.