
মোঃ সুজন আহমেদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ অবসর-উত্তর ছুটি (পিআরএল)-এ গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) সিরাজগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে কনস্টেবল মো. খলিলুর রহমানকে লাম্পগ্রান্ট বিলের চেক প্রদান করেন পুলিশ সুপার, সিরাজগঞ্জ মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
চেক প্রদানকালে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু তাঁর দীর্ঘ ও গৌরবময় কর্মজীবনে দায়িত্ব পালনের জন্য কনস্টেবল মো. খলিলুর রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তাঁর অবসর-পরবর্তী জীবন সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক—এমন শুভকামনা জানান।
জেলা পুলিশ, সিরাজগঞ্জ মনে করে, বাহিনীর প্রতিটি সদস্যের কল্যাণ নিশ্চিত করা এবং তাঁদের সম্মানজনক বিদায় নিশ্চিত করাও একটি মানবিক ও দায়িত্বশীল প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশ। পুলিশ সদস্যদের কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.