
মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার শরণখোলা থানা পুলিশের সাঁড়াশি তল্লাশিতে ঘরের বউ নিজেই সুকেজ থেকে ইয়াবা বের করে দেয় । আজ ৩১ আগস্ট সোমবার শরণখোলা উপজেলার ৪ নং সাউথখালি ইউনিয়নের ২ নং বকুলতলা ওয়ার্ডের দশকুড়া গ্রামের বাবুল হাওলাদারের বাড়িতে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম পুলিশ অফিসার ও পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন । গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানা পুলিশ জানতে পারে বাবুল হাওলাদারের ছেলে সৌদি প্রবাসী সুমন হাওলাদারের বউ রুমা বেগম (৩২) ইয়াবা বিক্রি করে। পুলিশ রুমা বেগমের ঘরের ভিতরে বিভিন্ন জায়গায় ব্যাপক খোঁজাখুঁজি করে এক পর্যায়ে রুমা বেগম বুঝতে পারে পুলিশ ইয়াবা খুঁজে বের করে ফেলবে। ঠিক তখনই গৃহবধূ রুমা বেগম সুকেজ থেকে দশ পিচ ইয়াবা নিজেই বের করে দেয়। গৃহ বধু রুমা অভিযান পরিচালনার কিছুক্ষণ আগে চার পিস ইয়াবা বিক্রি করে দশকুড়া গ্রামের নজরুল গাজীর ছেলে মোঃ তামিম গাজী (২০) ও মোঃ স্বপন শেখের ছেলে মোঃ সাব্বির হোসেনের (২৫) কাছে তখন স্থানীয় জনতা তাদেরকে ধরে ফেলে । এই ঘটনায় শরণখোলা থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম বলেন
তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় জনসাধারণ বলছে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম মাদকের বিরুদ্ধে অভিযান সহ আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যাপক কাজ করায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এই অভিযানে এসআই ওমর আলী এএসআই আবু সাইদসহ পুলিশ সদস্যদের ব্যাপক ভূমিকা ছিল।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.