মোঃ কাজীমুল ইসলাম রিয়াদ বদরগঞ্জ প্রতিনিধি :
রংপুরের বদরগঞ্জ উপজেলায় আজ ৭ সেপ্টেম্বর সকাল ৯ টায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিলপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ট্রাক্টর দিয়ে এক কৃষকের ৫২ শতক ধানক্ষেত নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। দুর্বৃত্তরা ট্রাকটার দিয়ে সবুজ ধানের ক্ষেত কাদায় মিশে দিয়েছে । জমির পাশে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের নারীরা কান্না জড়িত কণ্ঠে এর প্রতিকার দাবি জানায়। এই ঘটনাটি ঘটায় বিলপাড়া গ্রামের জমির মালিক ইসমাইল হোসেনের ৫২ শতক জমিতে ট্রাক্টর ঢুকিয়ে ধান গাছ নষ্ট করে দেয় রবি বাহিনীর দল। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলছেন, এটি জেদ করে করা হয়েছে। জমির মালিক ইসমাইল হোসেন ২০০৯ সালে তার বোনকে জমিটি দিয়েছিল। সেই থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জেরেই আজ এই ঘটনা ঘটায়। ক্ষতিগ্রস্তদের আর্তনাদ করে নারীরা বলেন, কেন আমাদের ফসলের জমি নষ্ট করল ? আমরা এখন কী খাব ? ক্ষতিগ্রস্ত পরিবার প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় । তাদের দাবি, এভাবে ফসল নষ্ট করলে কৃষকরা কীভাবে বাঁচবে। এ বিষয়ে অভিযুক্ত রবি বাহিনীরা পালিয়ে গা ঢাকার কারণে কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বদরগঞ্জ থানা পুলিশ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.