
লুৎফর সিকদার,
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছে।
সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান (মুকসুদপুর সার্কেল) বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে জয়নগর বাজার সংলগ্ন কাটাখালি খাল হয়ে। একটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় সনাক্তের কাজ চলছে। এছাড়া ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান থাকবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.