
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের ক্ষিরদিয়া গ্রামে কিশোর-কিশোরী ক্লাবের হস্তক্ষেপ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে বাল্যবিবাহের বিষয়টি জানতে পেরে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সংগীত শিক্ষক মনজুর হোসেন
(সাইমন মঞ্জু) বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল ও পুলিশকে জানান।
পরে উপজেলা প্রশাসন ও পুলিশের দ্রুত হস্তক্ষেপে বাল্যবিবাহটি প্রতিরোধ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, কিশোর-কিশোরী ক্লাবের মাধ্যমে শিশু-কিশোরদের সচেতন করে বাল্যবিবাহ, মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.