
বাবলু শেখ রাজবাড়ী
রাজবাড়ী সদর উপজেলা বসন্তপুরে ইন্টারনেট ও ডিস লাইনের তার চুরি ও ক্ষতি সাধনের অভিযোগে ইউনিয়ন পরিষদের সদস্য হাবিব সহ তিন জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী ।
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুরে ইন্টারনেট ও ডিস লাইনের তার চুরি ও ক্ষতি সাধনের অভিযোগে ইউনিয়ন সদস্য হাবিবের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ইন্টারনেট ব্যাবসায়ী রাজিব মোল্লার স্ত্রী মুসলিমা আক্তার মদিনা।
অভিযুক্ত আসামীরা হলেন বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের লাল মিয়ার ছেলে হাবিব। ২ নং আসামী সুলতানপুর ইউনিয়নের জৌকুরী গ্রামের আবুল হোসেনের ছেলে জসিম, অপরজন ৩ নং আসামী সুলতানপুর ইউনিয়নের শাইলকাঠি গ্রামের সুদে ছালামের ছেলে শৈবাল। অভিযোগে উল্লেখ করা হয়, বাদী রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের অরেঞ্জ কমিউনিকেশন ইন্টারনেট সার্ভিসের পপ ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন।
তার এই ইন্টারনেট সার্ভিস বসন্তপুর ইউনিযনের রাজাপুর সহ বিভিন্ন স্থানে সংযোগ লাইন রয়েছে। বিবাদীদের প্যান এম টেক নামে ইন্টারনেট লাইন রয়েছে। বাদী অভিযোগে উল্লেখ করেন বহুদিন ধরে বিবাদী পক্ষ আমাদের ইন্টারনেট লাইন বন্ধ করতে ও সরিয়ে ফেলতে বিভিন্ন ভাবে হুমকী প্রদর্শন করে আসছে।কিছুদিন ধরে অভিযুক্তরা আমাদের ইন্টারনেট লাইন সহ ডিস লাইনের দামী ফাইবার চুরি করে নিয়ে গেছে। আরো বেশ কিছু স্থানে এসব ফাইবার তার কেটে নষ্ট করে ফেলে রেখে গেছে।এতে আমাদের বড় আর্থিক ক্ষতির পাশাপাশি গ্রাহক সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী।
শুধু তার কেটে সংযোগ নষ্টই নয় তারা আদালতে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করে আমাদের হেনস্তা হরে আসছে। একের পর এক অন্যায় ও জোরজবরদোস্তি কাজ করে আসছে।গত ৪ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে সুলতানপুর ইউনিয়নের জালদিয়া গ্রামের সাধুরমোড় এলাকায় আমাদের ইন্টারনেট সংযোগ লাইনের ফাইবার তার ১২,০৪ ও,০২ কোরের কার কেটে ফেলে। এতে তাদের লাইনের ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।পরবর্তীতে এ ঘটনার চারদিন পরে জালদিয়া স্কুল এলাকা থেকে সাধুর মোড় পর্যন্ত ইন্টারনেটের ফাইবার তার কেটে ফেলে রেখে যায়।বার বার তার ইন্টারনেট লাইনের তার কেটে চুরি করে নেওয়া ও নষ্ট করে তার বড় ধরনের ক্ষতি করা হচ্ছে বলে উল্লেখ করেন করেন ভুক্তভোগী ।
বাদী মুসলিমা আক্তার মদিনা বলেন, বাররবার আমাদের ইন্টারনেট লাইনে কেটে ও চুরি করে আমাদের বড় ধরনের ক্ষতি করা হচ্ছে।তাই ঘটনা স্থল পরিদর্শন করে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে অনুরোধ জানান তিনি।রাজাপুর অঞ্চলের সাধারণ মানুষকে নিয়মিত হয়রানী সহ বিভিন্ন অভিযোগ রয়েছে এই ইউপি সদস্যর বিরুদ্ধে
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.