
ষ্টাফ রিপোর্টার,
আবুল হাসনাত রাসেল
১৫ই সেপ্টেম্বর (মংগলবার) বিকাল ৪ টায় সেক্টর -৬, উত্তরা কমিউনিটি সেন্টারে মহিলা ও শিশুদের জন্য ওয়ার্ড ভিত্তিক সহজ কুরআন শিক্ষার উদ্ভোধনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআনের শিক্ষা সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং সমাজে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকা -১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন কর্তৃক আয়োজিত উক্ত উদ্ভোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব-মোস্তফা জামান, উত্তরা বিভাগের ডিসি তারেক আহমে্দ বেগ, এবং বিভিন্ন স্তরের ইসলামিক চিন্তাবিদ সহ অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ গন।
এ সময় উপস্থিত অতিথিরা সমাজকে সুন্দর ও সমাজে শৃঙ্খলা বজায় রাখতে কোরআনের আলো ঢাকা-১৮ আসনের প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। ঢাকা -১৮ আসনের
সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরের ব্যতিক্রমি মহৎ উদ্যেগকে অনেকেই সাধুবাদ জানিয়ে ভূয়সী প্রশংসা করেছেন এবং সামনের দিনগুলিতে সমাজ গঠনে আরও সুন্দর ও মহৎ উদ্যেগের মাধ্যমে সমাজকে পরিবর্তন করা সম্ভব বলে মত প্রকাশ করেছেন উপস্থিত বক্তারা। এ সময় উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন আলোকিত কুরআন : সহজ কুরআন শিক্ষা -২০২৬, কার্যক্রমের মাধ্যমে ঢাকা -১৮ আসনের প্রতিটি ওয়ার্ডে কুরআন শিক্ষার পাশাপাশি সমাজের সকল স্তরের মানবিক ও নৈতিকতায় আলোকিত সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন আয়োজকরা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.