
এ.কে পলাশ
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন ইয়াবা মামলার এবং তিনজন জিআর ও জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টা ৫ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের অনন্তপুর এলাকায় হরিমঙ্গল-ব্রাহ্মণপাড়া সড়কে অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মো. জামাল হোসেন ওরফে কসাই জামাল (৩৬), ইকরামুল হক (২৬) ও মো. কাউসার (৩০)কে গ্রেপ্তার করা হয়।
এদিকে ১৫ সেপ্টেম্বর পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি সুজন পাল (২৩), জিআর সাজা পরোয়ানাভুক্ত মো. মনিরুল ইসলাম (৪৫) এবং মোসাঃ জাহানারা বেগম ওরফে মনোয়ারা বেগম ওরফে মনুকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.