
মোঃ সুজন আহমেদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
অদম্য পরিশ্রম, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নারী উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রেখে চলেছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন।
দায়িত্ব পালনের শুরু থেকেই বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন ও যৌতুকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি।
তৃণমূল পর্যায়ের নারীদের স্বাবলম্বী করতে সেলাই, হস্তশিল্পসহ বিভিন্ন পেশাগত প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি নারী উদ্যোক্তা তৈরিতে উৎসাহ দেওয়া এবং ক্ষুদ্র ঋণসহ সরকারি বিভিন্ন সহায়তা সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে কাজ করছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
এছাড়া ভিজিডি (VGD), মাতৃত্বকালীন ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি সুবিধা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন নিলুফা ইয়াসমিন।
নারী ও শিশুদের অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী নির্যাতন বন্ধে বিভিন্ন সভা, উঠান বৈঠক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সেবাগ্রহীতাদের সঙ্গে আন্তরিক আচরণ ও দ্রুত সেবা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছেন বলে সংশ্লিষ্টরা জানান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, “নারী সমাজকে সুশিক্ষিত ও স্বাবলম্বী করে তোলাই আমার প্রধান লক্ষ্য। সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের সুফল যেন উল্লাপাড়ার অসহায় ও সুবিধাবঞ্চিত নারীরা পান, সেজন্য আমি ও আমার দল নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় উল্লাপাড়া উপজেলাকে নারী উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।”
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.