
নেছারাবাদ(পিরোজপুর) প্রতিনিধি
নেছারাবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে কর্মীসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাসাসের আহ্বায়ক আরিফ বিল্লাহর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মো. মাহমুদুল হাসান মিলন ও সদস্য সচিব উজ্জ্বল বিশ্বাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ আবদুল্লাহ আল বেরুনী সৈকত।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জাসাসের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসাসের সদস্য সচিব অ্যাডভোকেট খাইরুল বাসার শামীম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ সোহাগ, রাজীব রায়হান, মহিলা নেত্রী রাজিয়া সুলতানা,
উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সারেংকাঠী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম জাহিদ,
অনুষ্ঠানে জাসাস ও বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ আবদুল্লাহ আল বেরুনী সৈকত বলেন, "দেশে অপসংস্কৃতি দূর করে সুস্থ ধারার সামাজিক-সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাসাস প্রতিষ্ঠা করেছিলেন।" এ সময় তিনি জাসাসকে আরও সুসংগঠিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমি মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.