
মোঃ দেলোয়ার হোসেন শিমুল,
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০ লিটার চোলাইমদসহ দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় উপজেলার ভাবিচা ইউনিয়নের নাকইল গ্রামের আসামিদের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, নওগাঁ স্যারের দিকনির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম শনিবার (১৯/০৯/২০২৬ খ্রিঃ) মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে থানা এলাকার ভাবিচা ইউনিয়নের নাকইল গ্রামের আসামিদের বসতবাড়িতে সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে অভিযান চালানো হয়।
এ সময় পুলিশের বিশেষ টিম অভিযান পরিচালনা করে ৫০ (পঞ্চাশ) লিটার চোলাইমদ উদ্ধার করে। একই সঙ্গে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাইমদ নিজেদের হেফাজতে রাখার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—জোতিন মার্ডি (২৬), পিতা-মৃত জয়রাম মার্ডি এবং জয়নাল সরেন (৩০), পিতা-মৃত রুপাই সরেন। তাদের উভয়ের ঠিকানা নাকইল নতুনপাড়া (বোরাম), থানা-নিয়ামতপুর, জেলা-নওগাঁ।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা পরস্পর যোগসাজশে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাইমদ তৈরি ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। পুলিশের অভিযানে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ চোলাইমদ উদ্ধার করা হয়।
নিয়ামতপুর থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় থানা এলাকায় মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টিম অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেপ্তার এবং চোলাইমদ উদ্ধার করে।
এ ঘটনায় নিয়ামতপুর থানা, নওগাঁয় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.