
এ.কে পলাশ
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে প্রায় ৭৪ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০-বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে আমানগন্ডা বিওপির টহল দল সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। আটক শাড়িগুলোর আনুমানিক মূল্য ৭৪ লাখ ২০ হাজার টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম নেওয়া হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.