
বিশেষ প্রতিনিধি
ইকবাল হোসেনঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) কাচিনা ইউনিয়ন পরিষদে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় গ্রাম আদালতের কার্যক্রম, সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের সেবা আরও কার্যকর ও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কাচিনা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. শাহ আলম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান, ইউপি কাম কম্পিউটার অপারেটর জহিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সকল সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহরাব মন্ডল, শিক্ষক হাফিজুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা সমন্বয়কারী মো. মশিউর রহমান সভায় উপস্থিত থেকে গ্রাম আদালতের কার্যক্রম ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরেন।
বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও সহজভাবে নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করা এবং সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এর সেবা আরও কার্যকর করা সম্ভব।
সভায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনগণের মধ্যে এর সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.