
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে পুকুরের পানি থেকে মহিদুর আলী (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ৩ নম্বর ভাবিচা ইউনিয়নের ছাতড়া গ্রামের ছাতড়া বাজার গরুহাটির পশ্চিম পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মহিদুর আলী উপজেলার ছাতড়া (নিচতানী) গ্রামের মোশারফ আলীর ছেলে। তিনি পেশায় হরেকমাল ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মহিদুর আলীকে ছাতড়া বাজারে স্থানীয় ইউপি সদস্য মো. নাজমুল হকের সঙ্গে দেখা যায়। এরপর থেকে পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাচ্ছিলেন না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি।
মঙ্গলবার সকালে ছাতড়া বাজার গরুহাটির পশ্চিম পাশের একটি পুকুরে স্থানীয় আমজাদ হোসেন নামের এক ব্যক্তি পানির মধ্যে উপুড় হয়ে একটি মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি মহিদুর আলীর বলে শনাক্ত করেন।
নিহতের ছেলে মো. জুয়েল আলী জানান, তার বাবা নিয়মিত দেশীয় তৈরি চোলাই মদ পান করতেন এবং মদ্যপ অবস্থায় বিভিন্ন স্থানে পড়ে থাকতেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তিনি নিশ্চিতভাবে বলতে পারেননি।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি অপমৃত্যুর মামলা প্রকিয়াধীন।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.