
মোঃ শাহাদাৎ হোসেন
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নাম করে ৫ লাখ টাকা চাঁদা দাবি এবং চাঁদা না দিলে গ্রেপ্তারের হুমকির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন এক পল্লী চিকিৎসক৷ বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের লালাপাড়া মোড়স্থ একটি বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে চাঁদাবাজির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে এর বিচার ও সুষ্ঠ তদন্তের দাবি করেন, রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট এলাকার পল্লী চিকিৎসক ফিরোজ কবীর।
সংবাদ সম্মেলনে পল্লী চিকিৎসক ফিরোজ কবীর বলেন, গত ২০ সেপ্টেম্বর রামচন্দ্রপুরহাট চেম্বারে হঠাৎ এসে ছবি তুলতে শুরু করে একাধিক হত্যা ও মাদক মামলার আসামী ও শীর্ষ সন্ত্রাসী এসএম রুবেলসহ কয়েকজন ব্যক্তি। পরিচয় জানতে চাইলে জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস থেকে এসেছি এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আমাকে গ্রেপ্তার করা হবে বলে জানায় তারা। এসময় ৫ লাখ টাকা চাঁদা দাবি করে চক্রটি। পরবর্তীতে চাঁদা না দেয়ায় ফেসবুকে নানারকম ভুয়া ও বানোয়াট তথ্য দিয়ে মানহানি করছে তারা।
তিনি আরো বলেন, আমি স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি সুষ্ঠ তদন্তের দাবি জানিয়ে এ ঘটনার বিচার দাবি করছি। পাশাপাশি মানহানি ও ভয়ভীতির ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান, পল্লী চিকিৎসক ফিরোজ কবীর। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জেলা ওলামাদলের আহ্বায়ক দুরুল হোদা, ইউপি সদস্য আসাদুজ্জামান ডলারসহ অন্যান্যরা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.