
মোঃ আব্দুল আজিজ শেখ, নওগাঁঃ
নওগাঁ পুলিশ লাইনস মাঠে নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮টায় নওগাঁ পুলিশ লাইনস মাঠে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণকে মানসম্মত পুলিশি সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন।
মাস্টার প্যারেডে নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.