
মোঃআরিফ বিল্লাহ।
নেছারাবাদ(পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৬ নং দৈহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সাবেক ছাত্রদল নেতা ও দৈহারী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ শাকিল শেখ। এ লক্ষ্যে তিনি দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা চেয়েছেন।
দলীয় ও স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত থাকার কথা জানিয়ে শাকিল শেখ বলেন, চেয়ারম্যান পদে দায়িত্ব পাওয়ার সুযোগ হলে তিনি ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চান। বিশেষ করে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শাকিল শেখ বলেন, “দৈহারী ইউনিয়নের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তাদের পাশে থেকে কাজ করার সুযোগ চাই। দলীয় মনোনয়ন এবং জনগণের সমর্থন পেলে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, দলীয় মনোনয়নের ক্ষেত্রে দলের নীতিনির্ধারকদের সিদ্ধান্তই চূড়ান্ত। মনোনয়ন পেতে তিনি দলের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের বিবেচনা ও সমর্থন প্রত্যাশা করছেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শাকিল শেখের প্রার্থিতার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। চেয়ারম্যান পদে তার পাশাপাশি আরও সম্ভাব্য প্রার্থীদের নাম স্থানীয়ভাবে আলোচনায় রয়েছে বলে জানা গেছে। তবে নির্বাচনের তফসিল ও দলীয় মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রার্থিতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হবে।
এদিকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে শাকিল শেখ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাদের মতামত ও সহযোগিতা চাচ্ছেন।
মোঃ শাকিল শেখ বর্তমানে দৈহারী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করতেছেন। এর আগে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.