
বাবলু শেখ রাজবাড়ী
রাজবাড়ীতে,দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের আজাদী ময়দানে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা জিয়া মঞ্চের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
জানা যায়, দেশব্যাপী সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আয়োজিত সমাবেশে বেলা বাড়ার সাথে সাথে জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হতে শরু করে। এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ করে পান্না চত্ত্বর এলাকাঘুরে আজাদী ময়দান গিয়ে শেষ হয়। পরে সেখানেই সমাবেশ করেন তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জিয়া মঞ্চের আহবায়ক খন্দকার মাহফুজুর রহমান ।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পারভেজ, এসময় জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন মুক্তি, (ভারপ্রাপ্ত) সদস্য সচিব এ এস এম ফারুক, পৌর জিয়া মঞ্চের সভাপতি আব্দুর রাকিব, সাধারণ সম্পাদক মোজাহার উদ্দীন বাবলা, সদর উপজেলা কমিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক, জেলা কমিটির সদস্য আনোয়ার হোসেন খান মুকুল প্রমুখ বক্তব্য দেন। এসময় সংগঠনের বিভিন্ন শাখার নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা অগ্নি সংযোগসহ বিভিন্ন ধরণের সন্ত্রসী কর্মকান্ডে লিপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হলে বিএনপি মাঠে থাকবে। আমরা জিয়া মঞ্চের নেতাকর্মীরা পুরোশক্তি নিয়ে মাঠে থাকবো। কোন ফ্যাস্টিট কারো বন্ধু হতে পারেনা, ফ্যাসিবাদীর ঠাই এ বাংলায় হবে না বলে হুশিয়ারি করেন নেতারা ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.