
নিজস্ব প্রতিবেদক
জেলা প্রশাসন, ঢাকার আয়োজনে সেপ্টেম্বর মাসের মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭-ইসেপ্টেম্বর) ঢাকার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাফিউল আলম, ঢাকার জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) (এসি ল্যান্ড)গণ।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের রাজস্ব আদায়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভূমি সেবা দ্রুত ও কার্যকর করা, সরকারি সম্পত্তি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ এবং সাধারণ জনগণের জন্য ভূমি-সংক্রান্ত সেবা আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্মেলনে জেলা প্রশাসক ফরিদা খানম সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব কার্যক্রমে আরও গতিশীলতা আনতে এবং জনগণের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় রাজস্ব প্রশাসনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.