
এ.কে পালাশ
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৪১৫ জনকে আটক করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চলে। কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় এবং তাঁর সরাসরি অংশগ্রহণে জেলা পুলিশের সব ইউনিট ও ডিবি পুলিশ অভিযানে অংশ নেয়।
পুলিশ জানায়, কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও কিশোর অপরাধের ঝুঁকি রয়েছে—এমন বিভিন্ন স্থানকে অভিযানের আওতায় আনা হয়। পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে সরাসরি অংশ নেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে আটক ৪১৫ জনের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.