
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ইকবাল হোসেনঃ
দেশের চলমান পরিস্থিতিতে পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদি মুক্তিযুদ্ধের প্রজন্ম ত্রিশাল উপজেলা শাখা।।
বুধবার ত্রিশাল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি। পরে মিছিলটি শেষ হলে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ত্রিশাল-৭ আসনের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন এমপির দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে ত্রিশাল উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্মের ১২টি ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।
উক্ত বিক্ষোভ মিছিলে ও প্রতিবাদ সমাবেশে নেত্ত্বত দেন মুক্তিযুদ্ধের প্রজন্মের ময়মনসিংহ দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক এবং মুক্তিযুদ্ধের প্রজন্মে ত্রিশাল উপজেলা শাখার সাবেক আহবায়ক আহসান হাবীব কাঞ্চন সরকার।
সমাবেশে বক্তব্য রাখেন আহসান হাবীব কাঞ্চন সরকার যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা ও সাবেক আহ্বায়ক ত্রিশাল উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম আরো বক্তব্য রাখেন
যুব নেতা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের ময়মনসিংহ দক্ষিণ জেলার সদস্য মো. হিজবুল ইসলাম বাশার,
ময়মনসিংহ দক্ষিণ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মের যুগ্ম আহ্বায়ক মো. আবু সাইদ শেখ, সদস্য জুয়েল মিয়া, আশরাফুল আলম, মামুনুর রশিদ, মুক্তিযুদ্ধের প্রজন্মের ত্রিশাল উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান কামালসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
বক্তারা দেশের সার্বিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যেকোনো ধরনের সন্ত্রাস, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে এসব কর্মকাণ্ডের প্রতিবাদ অব্যাহত রাখার কথা বলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.