
ত্রিশাল প্রতিনিধি
ইকবাল হোসেনঃ
দেশের চলমান পরিস্থিতিতে পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগের প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ত্রিশাল উপজেলা ও পৌর শাখা।
বৃহস্পতিবার ত্রিশাল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে পৌরশহরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটনের দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে ত্রিশাল উপজেলা মহিলা দল ও পৌর মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ত্রিশাল উপজেলা শাখার সভাপতি জাহানারা বেগম ও সাধারণ সম্পাদক নাজমা খাতুন এবং ত্রিশাল পৌর মহিলা দলের সভাপতি রিনা খাতুন ও সাধারণ সম্পাদক মোমেনা সিদ্দিকা রাতুল।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান তারা।
কর্মসূচিতে উপজেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.