মোঃ দেলোয়ার হোসেন শিমুল,
নওগাঁ জেলা প্রতিনিধি:
“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় প্রবীণ নাগরিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা প্রবীণদের মর্যাদা, অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, জ্ঞান ও মূল্যবোধ নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। প্রবীণদের অভিজ্ঞতা ও জীবনবোধ সমাজের পরবর্তী প্রজন্মকে সঠিক পথে এগিয়ে যেতে সহায়তা করে।
বক্তারা আরও বলেন, প্রবীণদের প্রতি সম্মান ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাদের সুস্থ, নিরাপদ ও সম্মানজনক জীবনযাপনের পরিবেশ তৈরিতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রবীণদের একাকিত্ব দূর করা, তাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা এবং সামাজিকভাবে তাদের সম্পৃক্ততা বাড়ানোর দিকেও গুরুত্ব দিতে হবে।
আলোচনা সভায় প্রবীণদের কল্যাণে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বয়স্ক ভাতা এবং সংশ্লিষ্ট সরকারি সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয়। বক্তারা প্রবীণদের অধিকার ও কল্যাণে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত সহযোগিতা এবং আরও কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.