
ত্রিশাল প্রতিনিধি
ইকবাল হোসেন :
দেশের চলমান পরিস্থিতিতে পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগের প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ত্রিশাল উপজেলা শাখা।
৪ অক্টোবর রবিবার ত্রিশাল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি। পরে মিছিলটি শেষ হলে পৌরশহরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন এমপির দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে ত্রিশাল উপজেলার ১২টি ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ত্রিশাল উপজেলা যুবদলের যুবনেতা মাজাহারুল ইসলাম জুয়েল মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা যুবদলের যুবনেতা নূরে আলম সিদ্দিকী চেয়ারম্যান, শরিফুজ্জামান সিজার, রফিকুল ইসলাম শামীম, হুমায়ুন কবির বাবলু সরকার, জাফর ফরাজি, খাইরুল কবির রাসেল, হুমায়ুন রেজা প্রিন্স, আবু তাহের, আবুল হাসিম ও মাহাবুবুর রহমান।
এ ছাড়া ত্রিশাল পৌর যুবদলের যুবনেতা শরিফুল ইসলাম নয়ন, কামরুজ্জামান সুমন, তোফায়েল আহমেদ ফয়সাল, দেলোয়ার হোসেন রাজু ও সুমন মিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.